[ দেশজুড়ে ]
বিয়ের আসরে কনে রেখে পালালেন বর
কনের বাড়িতে অভিযান চালান ইউএনও
পিরোজপুরের ইন্দুরকানীতে বাল্যবিয়ে বন্ধ করে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এর আগেই পালিয়ে যান বরসহ তার স্বজনরা।
শুক্রবার দুপুরে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম।
তিনি জানান, ভুয়া জন্মসনদ বানিয়ে ফুফাতো ভাইয়ের সঙ্গে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের নবম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে ঠিক হয়- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে বরসহ তার স্বজনরা পালিয়ে যান। পরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!