ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাপের কামড়ে ছটফট করে মরল ঘুমন্ত শিশু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ৬ অক্টোবর ২০২১
সাপের কামড়ে ছটফট করে মরল ঘুমন্ত শিশু
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

মৃত ১১ বছর বয়সী শিশুটির নাম সাহারুল হোসেন। সে দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের পুরাতনপাড়ার মুকিম হোসেনের ছেলে।

স্বজনরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল সাহারুল। রাত ১১টার দিকে বিষধর সাপ তাকে কাপড় দেয়। এ সময় যন্ত্রণায় ছটফট করতে শুরু করলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। সেখানে নেয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!