ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাগ খুলতেই মিলল ৬০ লাখ টাকার ইয়াবা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২১
ব্যাগ খুলতেই মিলল ৬০ লাখ টাকার ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার ইয়াবাসহ একজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।

এর আগে, সোমবার রাতে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের শিকলবাহা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আমিরুল ইসলাম মামুন পাবনার আতাইকুলা থানার সাড়দিয়ার এলাকার হাকিম উদ্দিন শেখের ছেলে।

Advertisement

এএসপি বলেন, কক্সবাজার থেকে বাসে বিপুল পরিমান মাদকদ্রব্য চট্টগ্রামের দিকে আসছে- এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি শুরু করা হলে সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তার দেয়া তথ্যে সঙ্গে থাকা ব্যাগ থেকে ১৯ হাজার ৫৫০ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

এএসপি আরো বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে পাচার করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!