[ দেশজুড়ে ]
কবরস্থানে অর্ধগলিত লাশ, পাশে বিষের বোতল
লাশের পাশে কীটনাশকের বোতল আর পাঞ্জাবি
চট্টগ্রামের হাটহাজারীতে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি বিষের বোতল, পাঞ্জাবি ও ইনহেলার উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর সদরের পশ্চিম সুজানগর দুই নম্বর ওয়ার্ডের দরগা টিলার পুরাতন কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।
হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সকালে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে অর্ধগলিত লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এটি হত্যাকাণ্ড কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!