[ দেশজুড়ে ]
সিলেটে কুশিয়ারা নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
লাশ উদ্ধারের পর পাঠানো হচ্ছে মর্গে: প্রতীকী ছবি
সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে ভারতীয় নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাকরদিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা কুশিয়ারা নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মৃতের প্যান্টের পকেটে একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। মানিব্যাগের ভেতরে ভারতীয় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক ভিজিটিং কার্ড ও একটি সিম কার্ড রয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, আমরা ধারণা করছি, লাশটি কোনো ভারতীয় নাগরিকের। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!