ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২০ সেপ্টেম্বর ২০২১
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
আটককৃতরা হলেন কাঁচ্চা কলোনির জলিল গাজীর ছেলে মনির গাজী ও রতন গাজীর ছেলে মো. মোহন গাজী।

চাঁদপুরে রেলওয়ে নিরাপত্তাবাহিনী সদস্যরা ওয়াসফিটে রেললাইনে ব্যবহৃত চুরি যাওয়া ১৬টি ফিসপ্লেটের মধ্যে ১০টি ফিস প্লেট উদ্ধারসহ দুই আসামিকে আটক করে। পরে আটক দুই আসামির মধ্যে ১ জন মোহন গাজী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

আটককৃতরা হলেন কাঁচ্চা কলোনির জলিল গাজীর ছেলে মনির গাজী ও রতন গাজীর ছেলে মো. মোহন গাজী।

রোববার বিকেলে তাদেরকে বিশেষ অভিযান চালিয়ে আটক করলেও রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নিরাপত্তা প্রহরী মানিক গাজীর প্রহরায় থাকা থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দুই চোর হ্যান্ডকাফসহ দৌড়ে পালিয়ে যায়।

পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে তাড়া করলে চলন্ত অটোবাইকের সঙ্গে ধাক্কা লেগে চোর মনির গাজী পড়ে গিয়ে মাথা ফেটে আহত হয়। অপর চোর মোহন গাজী হাতে থাকা হ্যান্ডকাফসহ পালিয়ে যায় বলে রেলওয়ে নিরাপত্তা ইনচার্জ মো. খোরশেদ আলম সত্যতা স্বীকার করেছেন।

জানা যায়, ১২ সেপ্টেম্বর ভোর রাত ৪টার দিকে ফজর নামাজের আগে রেলওয়ে ওয়াসফিট থেকে ফিসপ্লেটগুলো চুরি করে অটোরিকশা নিয়ে শহরের মিশন রোড জাহাঙ্গীর ও নতুন বাজার এলাকার পুরাতন লোহা ব্যবসায়ী মুকবুলের কাছে ৯ হাজার ৬শ’ টাকায় বিক্রি করা হয়। বিষয়টি আটক দুই চোর পুলিশের কাছে স্বীকার করেছেন।

চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (হাবিলদার) মো. খোরশেদ আলম বলেন, নিরাপত্তা প্রহরী মানিক গাজীর প্রহরায় তারা ছিল। তারা প্রস্রাব করার কথা বলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আটক। এদের মধ্যে মনির অটোবাইকের সঙ্গে ধাক্কা লেগে মাথা ফেটে আহত হয় এবং মোহন গাজী পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!