ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে পিকআপ চাপায় ব্যবসায়ী নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ১১ সেপ্টেম্বর ২০২১
ফেনীতে পিকআপ চাপায় ব্যবসায়ী নিহত
নিহতের মোটরসাইকেল

ফেনীতে বালুবোঝাই পিকআপ ভ্যানচাপায় শাহজালাল নামে ৫০ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে শহরের মিজান রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত শাহজালাল ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাতসতি গ্রামের দীন মোহাম্মদের ছেলে ও তিন সন্তানের বাবা। তিনি ফেনী বড় মসজিদ মার্কেটের মেট্রো পাঞ্জাবি হাউজের মালিক ছিলেন।

স্থানীয়রা জানায়, বালুবোঝাই একটি পিকআপ ভ্যান সড়কের পাশে দাঁড়ানোর জন্য পেছনের দিকে আসছিল। একপর্যায়ে মোটরসাইকেলটি আসার সময় পেছন থেকে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহজালাল নিহত হন।

ফেনী মডেল থানার এসআই রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!