[ দেশজুড়ে ]
খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু-ফাইল ফটো
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামে বুধবার সকালে পানিতে ডুবে শাকিব নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শাকিব পৌর এলাকার দক্ষিন চরপাড়া গ্রামের ব্যাকারীর শ্রমিক আনোয়ার মিয়ার ছেলে। আনোয়ার মিয়া দীর্ঘদিন ধরে দক্ষিণ চরপাড়া গ্রামের জাহাঙ্গীরের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।
এলাকার বাসিন্দা ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নিজ বাড়ির উঠানে শিশু শাকিব সকালে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পেছনের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে বেলা ১১টার সময় শিশুটি ডোবার পানিতে ভেসে উঠলে সেখান থেকে তাকে উদ্ধার করে তার স্বজনরা ঘোড়াশালের রৌশন হাসপাতালে নিলে সেখানকার ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ হজিরুল আলম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!