ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে অপহরণকারী চক্রের হোতা আটক, অপহৃত উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ৬ সেপ্টেম্বর ২০২১
সিরাজগঞ্জে অপহরণকারী চক্রের হোতা আটক, অপহৃত উদ্ধার
আটককৃত অপহরণকারী

সিরাজগঞ্জ সদর উপজেলায় শারীরিক নির্যাতন চালিয়ে পরিবারকে কান্নার শব্দ শোনানো, চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া অপহরণকারী চক্রের হোতা মুহাম্মদ কাসেম আলীকে আটক ও অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাব।

আটককৃত মুহাম্মদ কাসেম আলী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একপ্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সাইদুল ইসলাম বাসযোগে ঢাকা থেকে সিরাজগঞ্জের নিজবাড়ী শিয়ালকোলে ফিরছিলেন। মহাসড়কের নলকা এলাকায় নামলে অপহরণকারীরা তাকে সিএনজিতে করে তুলে নিয়ে অজ্ঞাতনামা স্থানে আটকিয়ে রাখে।

পরবর্তীতে সাইদুলের ভাইকে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে শারীরিক নির্যাতন চালিয়ে কান্নার শব্দ পরিবারকে শোনায় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ৯টার দিকে এ ঘটনায় র‌্যাব-১২ বরাবর একটি লিখিত অভিযোগ করে।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে রোববার বিকেলে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে আটক ও অপহৃত সাইদুল ইসলামকে উদ্ধার করে।

এ ঘটনায় অপহৃতের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। অপহরণকারী ও অপহৃতকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!