ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাঙামাটির জঙ্গলে উন্মুক্ত হলো বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালি

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ৪ সেপ্টেম্বর ২০২১
রাঙামাটির জঙ্গলে উন্মুক্ত হলো বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালি
রাঙামাটির জঙ্গলে অবমুক্ত করা হয় বিরল প্রজাতির চারটি উড়ন্ত কাঠবিড়ালি

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিরল প্রজাতির চারটি উড়ন্ত কাঠবিড়ালিকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

শনিবার সকালে নানিয়ারচরের ইউএনও শিউলী রহমান তিন্নী এবং থানার ওসি সাব্বির রহমানের তত্ত্বাবধানে স্থানীয় বন বিভাগের কর্মকর্তা আব্দুল আজিজের কাছে উড়ন্ত বন কাঠবিড়ালিগুলো হস্তান্তর করা হয়। পরে বুড়িঘাট ৭ নম্বর টিলা এলাকার গভীর জঙ্গলে প্রাণীগুলোকে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িঘাত বন বিভাগের অফিস সহকারী আব্দুল কুদ্দুস, গ্রাম পুলিশ সদস্য ছগির হোসেন, ভিডিপির পিসি মিন্টু মিয়া ও হাবিলদার এমদাদুল হক।

বন বিভাগের কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, উড়ন্ত কাঠবিড়ালি মূলত পাহাড়ি প্রাণী। এগুলো এখন প্রায় বিলুপ্ত। পাহাড় কাটা ও বন উজাড়ের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। এ কারণে তারা খাদ্যের খোঁজে বিভিন্ন সময় লোকালয়ে ঢুকে মানুষের হাতে ধরা পড়ে। বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালিগুলোও এভাবেই ধরা পড়েছিল।

জানা গেছে, শনিবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ৭ নম্বর টিলার পার্শ্ববর্তী একটি ঝোপের কাঠাল গাছ থেকে উড়ন্ত কাঠবিড়ালিগুলো ধরেন স্থানীয় মাহফুজুর রহমানের ছেলে সরোয়ার। খবর পেয়ে সেগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!