ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ হাজার কোটি টাকার বাজেট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২৯ আগস্ট ২০২১
গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ হাজার কোটি টাকার বাজেট
গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২১-২২ অর্থবছরে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটিই এ সিটি কর্পোরেশনের সর্বোচ্চ বাজেট।

রোববার সকালে নগরীর গাছা এলাকায় সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর। ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকা অনেক বড় বাজেট। এটিই এ সিটি কর্পোরেশনের সর্বোচ্চ বাজেট। এবারের বাজেটে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে। সব ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অংশগ্রহণে আমরা এ বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!