[ দেশজুড়ে ]
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
ফাইল ছবি
ময়মনসিংহে হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লিয়াকত আলী ময়মনসিংহের তারাকান্দা থানার রামচন্দ্রপুর এলাকার জমির শেখের ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, ২০১৯ সালে ২০ মার্চ আদালত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এরপর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৯ সালে ৬ মে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি এ কারাগারে বন্দি ছিলেন।
শনিবার সকালে কারাগারের ভেতর লিয়াকত আলী অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এক পর্যায়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সকাল ৯টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লিয়াকত আলীকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!