ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ৮ আগস্ট ২০২১
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
পুলিশের হাতে আটক  সনেট

রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় রোববার সকালে টাকার জোগান দিতে হিমশিম খাওয়া এক পরিবার গাঁজা ও হেরোইনসহ পুলিশে সোপর্দ করেছেন এক মাদকাসক্তকে। 

মাদকাসক্ত যুবকের নাম  সনেট। সে বাঘা উপজেলার নারায়নপুর গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সনেট গত কয়েক বছর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। সে প্রথমে ফেনসিডিল ও পরবর্তীতে হেরোইন এবং গাঁজায় আসক্ত হয়। এখন তার এসব ছাড়া একদম’ই চলে না। এ জন্য সে প্রতিনিয়ত টাকার জন্য তার বাবা-মাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিল। ফলে ক্ষতিগ্রস্ত ওই পরিবার নিরুপায় হয়ে রোববার সকাল ৯টায় বাঘা থানা পুলিশের সহায়তা নিয়ে নিজেরাই পুলিশে সোপর্দ করেন তাকে।

আটককৃত সনেটের মা’ নার্গিস বেগম জানান, তার ছেলেকে মাদক সেবনের জন্য টাকা দিতে ব্যর্থ হলে সে ঘরে রাখা চাল ব্যাগে করে নিয়ে বাজারে বিক্রি করে হলেও নেশা করতো। নিরুপায় হয়ে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি।

সনেট এর বড়ভাই সুইট বলেন, আমরা চাই আইনের আওতায় হাজত খেটে সে নিজেকে শুদ্ধ করে নেক। এতে করে একদিকে তার জীবন রক্ষা পাবে। অপর দিকে আমরা আর্থিক ক্ষতিসাধন থেকে মুক্ত হবো। এ চিন্তা করে আজ সকালে যখন সে নেশা করছিলো তখন আমি ও আমার মা থানায় ফোন করে তাকে পুলিশের হাতে সোপর্দ করি।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করে আটক সনেটকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!