[ দেশজুড়ে ]
মোরগের মৃত্যু নিয়ে বৃদ্ধ বাবাকে শিকলে বেঁধে নির্যাতন
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে একটি মোরগের মৃত্যু নিয়ে বৃদ্ধ বাবাকে লোহার শিকলে বেঁধে শারীরিক নির্যাতন করেছেন এক সন্তান। বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মমস্বর আলীর একমাত্র ছেলে সুহেল মিয়ার একটি পালিত মোরগ মারা গেলে সে তার বৃদ্ধ বাবাকে শিকলে বেঁধে মারধর করেন। খবর পেয়ে রাতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল আহমদ আহত মমস্বর আলীকে উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, এর আগেও একাধিকবার সুহেল তার বাবাকে কারণে-অকারণে শারীরিকভাবে নির্যাতন করেছেন। অসহায় পিতা নির্যাতনের এসব ঘটনা গোপন রাখতেন।
চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান, খবর পেয়ে তিনি আহত মমস্বর আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। আর গ্রামের উপস্থিত সবার সঙ্গে আলোচনা করে সুহেল মিয়াকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, গ্রামবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় নির্যাতনকারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!