ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে একই পরিবারের ৭ জনসহ ৯ রোহিঙ্গা আটক 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২৯ জুলাই ২০২১
কুড়িগ্রামে একই পরিবারের ৭ জনসহ ৯ রোহিঙ্গা আটক 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের ৭ জনসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের ৭ জনসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর কাছুর মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের বৃহস্পতিবার স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে। ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম। 

আটককৃতরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সাবিকা খাতুন (৫০) আছমিরা (১৮) নাদিম (১৫), রিয়াজ (১০) তাছমিরা (৭), রমাজান (৫), ইসমাইল (৩)। 

অপর দুইজন হলেন-টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ইসমাইল হোসেন (১৮)।

সহকারী কমিশন (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, লকডাউন কার্যক্রম বাস্তবায়নকালে দেখা যায়, একটি অটোরিকশায় কিছু লোক গাদাগাদি করে যাচ্ছে। রিকশাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। 

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানান, সলিম নামের এক ব্যক্তির মধ্যস্থতায় ভারত যাওয়়ার উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুরুঙ্গামারী সীমান্তে এসেছে। পরে তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৯ রোহিঙ্গাকে বৃহস্পতিবার থানা পুলিশের তত্ত্বাবধানে স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!