ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাহাড় ধসের শঙ্কা, সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ২৮ জুলাই ২০২১
পাহাড় ধসের শঙ্কা, সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকে এ কার্যক্রম শুরু হয়। বুধবার সকাল পর্যন্ত ৯০ পরিবারের প্রায় ৩শ’ সদস্যকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আশ্রয়কেন্দ্রগুলো হলো- আল হেরা মাদরাসা, রউফাবাদ রশিদিয়া মাদরাসা, লালখান বাজার প্রথমিক বিদ্যালয় ও ফিরোজশাহ প্রাথমিক বিদ্যালয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেন, পাহাড়ের পাদদেশে  ঝুঁকি নিয়ে বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে নেয়া হয়েছে। অনেকে আবাসস্থল ছেড়ে আসতে না চাইলেও পরবর্তীতে বুঝিয়ে তাদের নিয়ে আসা হয়েছে। তাদের জন্য খাবারসহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। 

এ অবস্থায় অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!