[ দেশজুড়ে ]
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ আটক ৫
ফাইল ছবি
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
রোববার সাতক্ষীরার তলুইগাছা ও মাদরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, খুলনা জেলার বাসিন্দা মো. কদম চাকতী, লাভলী খাতুন, মাগুরা জেলার বাসিন্দা আরিফা খাতুন, মানিকগঞ্জ জেলার মোছা. মর্জিনা ও গাজীপুর জেলার মোছা. নাসরিন।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!