ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেসবুক লাইভে নদীতে ঝাঁপ, কলেজছাত্রের লাশ মিলল ২৬ ঘণ্টা পর

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ৭ জুলাই ২০২১
ফেসবুক লাইভে নদীতে ঝাঁপ, কলেজছাত্রের লাশ মিলল ২৬ ঘণ্টা পর
ডুবে যাওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় কলেজছাত্র ইমন আলীর লাশ

নাটোরের নলডাঙ্গায় ফেসবুক লাইভে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সেই কলেজছাত্র মো. ইমন আলীর লাশ মিলল ২৬ ঘণ্টা পর। বুধবার দুপুর তিনটার দিকে ওই উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম। নিহত ইমন আলী নলডাঙ্গা পৌরসভার হলুদ ঘর মহল্লার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে ছেলে।

এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে বারনই নদীতে লাফালাফির সময় নিখোঁজ হন ইমন আলী। এরপর সারারাত খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।

নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার জানান, বর্ষার নতুন পানি ওঠায় কলেজের বন্ধুদের সঙ্গে বারনই নদীতে লাফালাফি করছিল ইমন আলী। সে দৃশ্য ফেসবুকে লাইভ দেখানো হচ্ছিল। লাফালাফির এক পর্যায়ে ইমন ভেসে ভাটির দিকে গিয়ে ডুবে যায়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরিরা নদীর ভাটির দিকে ইমনের লাশ খুঁজতে থাকে। দুপুর তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নলডাঙ্গার ইউএনও মো. আব্দুল্লাহ আল মামুন উদ্ধারকাজ তদারকি করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!