ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাহজাদপুরে মাস্ক না পড়ায় অর্থদণ্ড

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৫৭, ১ জুলাই ২০২১
শাহজাদপুরে মাস্ক না পড়ায় অর্থদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে আবারো বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা। এ অবস্থায় কঠোর লকডাউন দিয়েছেন সরকার। কিন্তু অনেকেই কোনোকিছুর তোয়াক্কা না করেই ঘুরে বেড়াচ্ছেন।

এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতেও মাঠে নেমেছে প্রশাসন। পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত আর আদায় করছেন জরিমানা। 

সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক রোড আশা হার্ডওয়ারে কর্মস্থলে মাস্ক না পড়ায় ও মিথ্যা বলায় ৫০০০টাকা ও ইভা ইলেকট্রনিক্সকে ২০০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!