ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেবরের অণ্ডকোষে লাথি মারলেন ভাবি, মুহূর্তেই গেল প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ২৪ জুন ২০২১
দেবরের অণ্ডকোষে লাথি মারলেন ভাবি, মুহূর্তেই গেল প্রাণ
আটক ভাই-ভাবি (ইনসেটে নিহত ইউনুস)

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে ভাবির ছুরিকাঘাতে দেবর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই ও ভাবিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইউনুস। তিনি একই এলাকার বাসিন্দা।

আটকরা হলেন- নিহতের বড় ভাই মো. ইউছুফ ও তার দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার। নাছিমা কক্সবাজারের উখিয়া মরিচ্যা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, প্রথম স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরীর হালিশহরে থাকতেন ইউছুফ। চার বছর আগে বিদেশ থেকে ফিরে রোহিঙ্গা নারী নাছিমাকে বিয়ে করে গ্রামের বাড়িতে মা-বাবার সঙ্গে রাখেন তিনি। কিন্তু বিষয়টি পরিবারের কেউ মেনে নিতে পারেননি। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার ছোট ভাই ইউনুসের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দেন ইউছুফ।

এর পরিপ্রেক্ষিতে বুধবার বাড়িতে পুলিশ এলে পালিয়ে যান ইউনুস। পুলিশ যাওয়ার পর ইউনুস ফের বাড়ি ফেরেন। এরপর দেবর ইউনুসের অণ্ডকোষে লাথি মারেন নাছিমা। এতে অজ্ঞান হয়ে হয়ে পড়লে তলপেটে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাস্থলেই ইউনুস নিহত হন।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নাছিমা ও ইউছুফকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!