[ দেশজুড়ে ]
শ্রীপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, দুই কিশোর নিহত
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের এসিআই গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের অলি উল্ল্যাহর ছেলে ও মেহেদী হাসান একই গ্রামের আব্দুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, তরিকুল ও মেহেদী মোটরসাইকেলযোগে কাপাসিয়া থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। তারা শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছলে গাজীপুর থেকে কাপাসিয়াগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তরিকুল ঘটনাস্থলে এবং মেহেদী হাসপাতালে নেয়ার পথে মারা যান। বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
ডেইলি-বাংলাদেশ/AN
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!