ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুকসুদপুরে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ১৭:০৪, ১৪ জুন ২০২১
মুকসুদপুরে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বাটিকামারী মধ্য পাড়া সড়কের পাশে রায়ের বাড়ির ফাঁকা জায়গা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শান্তি বেগম একই এলাকার আলী চাপরাশীর স্ত্রী। সে মানসিক রোগী ছিলো।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, উপজেলার বাটিকামারী মধ্যপাড়া গ্রামের আলী চাপরাশীর স্ত্রী দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলো। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। 

পরে তাকে অনেক খোজাখুজির পর না পেয়ে শনিবার তার স্বামী আলী চাপরাশী থানায় একটি জিডি করেন। সোমবার সকালে পথচারীরা উক্তস্থানে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!