ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শত্রুর বিষে মরল ৫০ মণ শিং মাগুর রুই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১২ জুন ২০২১
শত্রুর বিষে মরল ৫০ মণ শিং মাগুর রুই
শত্রুর বিষে মরল ৫০ মণ শিং মাগুর রুই

নওগাঁর রাণীনগর উপজেলার জেঠাইল গ্রামে সাহাজুল ইসলাম নামে এক সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকার ৫০ মণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার রাতে জেঠাইল গ্রামে তার চাষকৃত পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। সাহাজুল জেঠাইল গ্রামের মৃত আসাদ আলীর ছেলে। 

দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সাংবাদিক সাহাজুল ইসলাম জানান, নিজ গ্রামে একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে পুকুরে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখতে পান কে বা কারা শত্রুতা বসত পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরে থাকা ৪৫-৫০ মণ শিং, মাগুর ও রুই মাছ মরে ভেসে উঠেছে। এতে তার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!