ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে পাঁচ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ১ জুন ২০২১
ঝালকাঠিতে পাঁচ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার-প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগকর্মী ও ক‌লেজছাত্র সজল হাওলাদারকে গু‌লি করে হত্যার পাঁচ বছর পর মামলার অন্যতম আসামি আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পু‌লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পি‌বিআই) বরিশাল এর একটি দল।

মঙ্গলবার ভো‌রে প‌শ্চিম কামদেবপুর এলাকা থেকে তা‌কে গ্রেফতার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পি‌বিআই বরিশালের এসপি মো. হুমায়ুন কবির। 

গ্রেফতারকৃত আফজাল হো‌সেন ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপজেলার পশ্চিম কাম‌দেবপুর এলাকার মোতাহার আলী হাওলা‌দা‌রের ছেলে। 

শত্রুতার জেরে ২০১৬ সা‌লের ৩ জুলাই প‌শ্চিম কাম‌দেবপুর এলাকার র‌ফিকুল ইসলাম ওর‌ফে তুজাহার আলীর ছেলে মো. সজল‌কে মোল্লারহাট ইউনিয়নের মালুহার সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পা‌সে গু‌লি ক‌রে হত্যা ক‌রে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হ‌লে পু‌লিশ তদন্ত ক‌রে। ত‌বে তদ‌ন্তে ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যান ক‌বির হো‌সেনের বিষয়টি এ‌ড়িয়ে গে‌লে বাদীপক্ষ অস‌ন্তোষ প্রকাশ করে। পরে আদালত মামলা‌টি পি‌বিআই‌কে তদ‌ন্তের নি‌র্দেশ দেয়। ‌

এদিকে ২০১৯ সা‌লের ২৩ মার্চ সজল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম তালুকদারের হাত-পা কাটা মর‌দেহ উদ্ধার করে পুলিশ।

নলছিটি থানার ওসি আলী আহমেদ বলেন, হত্যা মামলার আসামি আফজাল হোসেনকে পিবিআই আমাদের কাছে দুপুরে সোপর্দ করে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!