[ দেশজুড়ে ]
কুমিল্লায় গৃহবধূ হত্যায় স্বামী-দেবর-ননদের বিরুদ্ধে মামলা
নিহত রিমা আক্তার
কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুরে গৃহবধূ রিমা আক্তারকে গলা কেটে হত্যার অভিযোগে পলাতক স্বামী, দেবর ও ননদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিরা হলেন- রিমা আক্তারের স্বামী মো. রমজান আলী, তার ছোট ভাই মো. সাদ্দাম হোসেন ও ছোট বোন চাঁদনী আক্তার।
মঙ্গলবার রাতে নিহতের বড় বোন আফরিন সুলতানা সিমা মামলাটি করেন।
বুড়িচং থানার এসআই মো. বাদল মিঞা জানান, রিমা আক্তারকে বাবার বাড়ি কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে সিআইডি আলামত সংগ্রহ করে ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যহত।
মঙ্গলবার বিকেলে বুড়িচংয়ের জগতপুরের স্বামীর বাড়ি থেকে রিমা আক্তারের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী রমজান আলী ও বাকি দুই আসামি পলাতক।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!