ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ১১ মে ২০২১
হবিগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে ১৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়। 

আটকরা হল, মৌলভীবাজারের বর্ষীজোড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে তানভীর মিয়া ও মাধবপুর উপজেলার ধর্মঘর ইউপির নিজনগর গ্রামের আব্বাস আলীর ছেলে সোহাগ মিয়া।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ চেঙ্গারবাজার-মাধবপুর সড়কের তিনগাওঁ নামকস্থানে অটোরিকশা তল্লাশি করে।

এসময় ১৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!