[ দেশজুড়ে ]
হেফাজত নেতা নোমান ফয়েজী ৫ দিনের রিমান্ডে
ছবি: ডেইলি বাংলাদেশ
গ্রেফতার হওয়া হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক। তিনি জানান, হাটহাজারী থানার সহিংসতার তিনটি মামলায় নোমান ফয়েজীকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে, বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!