[ দেশজুড়ে ]
লকডাউনে যাত্রী নিয়ে যশোর থেকে ঢাকা আসার পথে ৪ বাস আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
চলমান লকডাউনে গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার আসার পথে যশোরে চারটি বাস আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে যশোর শহরের নিউ মার্কেট বাসস্ট্যান্ড ও মণিরামপুর বাজার থেকে বাসগুলো আটক করা হয়। একই সঙ্গে পুলিশের উদ্যোগে চার বাসের ৮৪ জন যাত্রীকে মাইক্রোবাস ও প্রাইভেটকারে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক সুবেন্দু কুমার মুন্সি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
খবর পেয়ে যশোরের মণিরামপুর বাজার থেকে ঠিকানা পরিবহনের দুটি ও গ্রিনবাংলার একটি বাস আটক করা হয়। এরপর যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়।
তিনি আরো বলেন, বাসগুলো আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!