[ দেশজুড়ে ]
গলায় সুজি আটকে প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
গলায় সুজি আটকিয়ে তাজিম হোসেন ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তাজিম হোসেন গাংনী উপজেলার ধানখোলা ইউপির খড়মপুর গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।
শুক্রবার সকাল ১০ টার দিকে তাজিমকে তার মা সুজি খাওয়াতে গেলে এ দূর্ঘটনা ঘটে।
তাজিম হোসেনের বাবা হেলাল উদ্দীন জানান, সকালের দিকে ছেলেকে মা সুজি খাওয়াচ্ছিল। এক পর্যায়ে সুজি তার গলায় আটকিয়ে যায়। অসুস্থ অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!