[ দেশজুড়ে ]
পালিয়েও শেষ রক্ষা হলো না, তিন ঘণ্টায় ফের গ্রেফতার
মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার শাহজালাল ইসলাম
রংপুরের পীরগাছায় হ্যান্ডকাফ খুলে থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার শাহজালাল ইসলামের। পালানোর মাত্র তিন ঘণ্টা পর তাকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, শুক্রবার দুপুরে পীরগাছা থানা থেকে আদালতে নেয়ার সময় কৌশলে পালিয়ে যায় শাহজালাল। সে পীরগঞ্জ উপজেলার বড় মির্জাপুরের সাইফুল ইসলামের ছেলে।
পীরগাছা থানার ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম তালুকদার জানান, শুক্রবার ভোরে ওই উপজেলার দেউতি এলাকা থেকে মোটরসাইকেল চুরির মামলায় শাহজালাল ও শরিফুল নামে দুইজনকে গ্রেফতার করা হয়। দুপুরে থানা থেকে তাদের আদালতে পাঠানোর সময় কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায় শাহজালাল। পরে বিকেল সোয়া তিনটার দিকে একই উপজেলার কদমতলা থেকে আবারো তাকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!