ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তুচ্ছ বিষয় নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে লাশ হলেন ভাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৭, ২৩ এপ্রিল ২০২১
তুচ্ছ বিষয় নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে লাশ হলেন ভাই
যুবকের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ বিষয় নিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কাশেম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাশেম একই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। আনোয়ার সিদ্দিক মিয়ার ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

নিহতের স্বজনরা জানান, দুপুরে তেলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি জমিতে খড় শুকাতে যান কাশেমের ছোট বোন টুনি। এ সময় তার চাচাতো ভাই আনোয়ার গালিগালাজ করেন। ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সন্ধ্যায় কাশেমের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাশেমের বুকে ছুরিকাঘাত করেন আনোয়ার। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সিনিয়র এএসপি (সরাইল সার্কেল) আনিসুর রহমান জানান, লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!