[ দেশজুড়ে ]
হালদায় তৎপর মাছ শিকারিরা, ফের মিলল ঘেরা জাল
উদ্ধার করা ঘেরা জাল
প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদা নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার ঘেরা জাল উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার উপজেলার সাত্তারঘাট থেকে উত্তর মেখলসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও রুহুল আমীন।
তিনি বলেন, এখন ডিম ছাড়ার মৌসুম। মা মাছ হালদায় আসা শুরু করেছে। এ সময় ইফতার ও সেহরির সময়কে টার্গেট করে মা মাছ শিকারে তৎপর হয়ে পড়েছে মাছ শিকারিরা। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়েছে। অভিযানে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত দুদিনে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার ঘেরা জাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!