[ দেশজুড়ে ]
মুন্সিগঞ্জে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার
ফাইল ছবি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ওমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিটন মাদবর স্থানীয় বালাশুর এলাকার মালেক মাদবরের ছেলে।
তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবারের দাবি লক্ষাধিক টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলো সে।
.png)
শ্রীনগর থানার ওসি হেদায়েত উল্লাহ ভূইয়া জানান, বালাশুর বাজারের ফল ব্যবসায়ী লিটন ভোরে ফল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকায় রওনা হয়েছিলো। সকালে ওমপাড়া এলাকায় রাস্তার পাশে স্থানীয়রা তার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, আমরা চাচ্ছিলাম মরদেহটি ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করতে। কিন্তু পরিবার চাচ্ছে না ময়নাতদন্ত হোক। পরিবারের দাবি লিটন হার্টের রোগী, তিনি হার্টঅ্যাটাকে করে মারা গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!