ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চায় এলাকাবাসী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ১২ এপ্রিল ২০২১
ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চায় এলাকাবাসী
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় পারিবারিক শত্রুতা এবং জমি সংক্রান্ত বিরোধে মজিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলার পিড়পালি বাজারস্থ নবগ্রাম হাইস্কুলের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী মমতাজুল ইসলাম, মকুল, আফজাল কবিরাজ, সুমি আক্তার, পিংকি, মোর্শেদা এবং ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সাগরীসহ অন্যান্যরা জানান, মোজাফ্ফর হোসেন নামে এক স্থানীয় প্রভাবশালীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী মজিদুল ইসলামের  বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সামাজিকভাবে হেনেস্থা করা হয়েছে।

ছবি: ডেইলি বাংলাদেশআমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আগামীতে তারা যেন ক্ষমতার অপব্যবহার করে কাউকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

ব্যবসায়ী মজিদুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!