ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাশকতার মামলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ১২ এপ্রিল ২০২১
নাশকতার মামলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেফতার
রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন

হেফাজতের নাশকতা মামলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল বাসস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিমউদ্দিন জানান, গত ২৬ মার্চ ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় হেফাজতের নেতাকর্মীরা গণপরিবহনে হামলা ভাঙচুরের ঘটনা ঘটনায়। এ ঘটনায়  ২৮ মার্চ ভুলতা ফাঁড়ির এসআই মোবারক হোসেন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ আরো ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক স্থানীয় পাচাইখা এলাকার আলী হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে গোলাকান্দাইল বাসস্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, হেফাজতের নাশকতার মামলায় দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!