ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ৫ এপ্রিল ২০২১
সুনামগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত ২০
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার আটগাও গ্রামে আপন চাচাতো ভাই নোমান আহমেদ ও ছন্টু আহমেদের মধ্যে খাস জমিতে ধান কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করতে গেলে সংঘর্ষে তাদের দুইজন পুলিশ সদস্যসহ ২০ আহত হন বলে জানান শাল্লা থানার ওসি  নাজমুল হক।

ওসি বলেন, ধান কাটা নিয়ে নোমান ও ছন্টু গ্রপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!