[ দেশজুড়ে ]
পোড়াদহ স্টেশনে ট্রেন লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে যাত্রীবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত হওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে গোপালগঞ্জ যাচ্ছিলো। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক পাকশি বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যা ৬টা ৫মিনিটে কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশন এলাকায় চলন্ত অবস্থায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তদন্ত কমিটির বাকি তিন সদস্যরা হলেন- পাকশি বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশি রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকোশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশি বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী রাজিব বিল্লাহ। এক কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!