ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেবদারু গাছে বিবস্ত্র মরদেহ, খবর পেয়ে ছুটে এলো পুলিশ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ৩ মার্চ ২০২১
দেবদারু গাছে বিবস্ত্র মরদেহ, খবর পেয়ে ছুটে এলো পুলিশ
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় দেবদারু গাছের সঙ্গে হাত-পা বাঁধা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

জানা যায়, সকালে ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগানে একটি দেবদারু গাছের সঙ্গে বাঁধা বিবস্ত্র একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহের গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেয়া এবং ওড়না ও কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা ছিল।

অভয়নগর থানার এসআই শাহ আলম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Advertisement

অভয়নগর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্তের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!