[ দেশজুড়ে ]
পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ-ফাইল ফটো
পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার সকাল থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি, চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো বাস রাজশাহীতে প্রবেশ করেনি। এতে করে এই রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
জরুরি প্রয়োজনে যাত্রীদের ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করতে হচ্ছে।
সিরাজগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া ভুক্তভোগীরা জানান, সরাসরি গাড়ি না থাকায় তারা রাজশাহী এসে গাড়ি পরিবর্তন করতে গিয়ে জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জের বাস বন্ধ। বাধ্য হয়ে তারা ব্যাটারিচালিত অটোতে করে ফের রওনা হন।
তারা বলেন, সিরাজগঞ্জ থেকে এসেছি। এসে দেখি বাস বন্ধ। জরুরি কাজে আজ চাঁপাইনবাবগঞ্জ যেতেই হবে। কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ রাখায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের চেইন মাস্টার মো. রেজা বলেন, সকালে আমাকে বলা হয়েছে কোনো বাস চলবে না। কি জন্য বন্ধ করা হয়েছে আমি জানি না। নির্দেশনা পেয়েই বাস বন্ধ রাখা হয়েছে। ভোর ৬টা থেকে বাস বন্ধ আছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!