ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষাবাড়ী থেকে স্কুলছাত্রী নিখোঁজ, তিনদিন পর মিলল নরসিংদীতে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১
সরিষাবাড়ী থেকে স্কুলছাত্রী নিখোঁজ, তিনদিন পর মিলল নরসিংদীতে
সরিষাবাড়ী থানা (ফাইল ছবি)

জামালপুরের সরিষাবাড়ী থেকে নিখোঁজের তিনদিন পর নরসিংদী থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভিকটিমকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরিষাবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, পৌরসভার বাউসী বাজারের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান ও বাউসি বাঙ্গালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই শিক্ষার্থী গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাসা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরদিন রোববার তার বাবা সরিষাবাড়ী থানায় একটি জিডি (নং ৮১১) করেন। এরপর সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাত হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করেন।

Advertisement

এএসআই শাহাদাত হোসেন জানান, অভিমান করে মেয়েটি বাসা চলে চলে গিয়েছিল বলে সে প্রাথমিকভাবে জানিয়েছে। তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!