[ দেশজুড়ে ]
গাছ কাটতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের বাহুবলে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মো. ছমেদ আলী নামে এক বৃদ্ধের। শুক্রবার বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত ছমেদ আলী উপজেলার সুফিয়াবাদ গ্রামের সইব উল্লাহর ছেলে।
বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, ছমেদ আলী নামে ওই বৃদ্ধ ডাল কাটতে গাছে উঠেন। এ সময় গাছের উপর দিয়ে যাওয়া একটি বিদ্যুৎতের তারের সঙ্গে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন তিনি। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. দুলন দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!