ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবরোধ প্রত্যাহার, ১৪ ঘণ্টা পর শান্ত ববি ক্যাম্পাস

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২১
অবরোধ প্রত্যাহার, ১৪ ঘণ্টা পর শান্ত ববি ক্যাম্পাস
তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

অবশেষে শান্ত হলো বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তিন দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে ১৪ ঘণ্টা পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার মোক্তার হোসেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশের যৌথসভায় পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে শিক্ষার্থী আল-আমিন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নেবে বলে জানিয়েছে। এ কারণে, আমরা সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

Advertisement

মঙ্গলবার সকালে বরিশালের বিআরটিসি কাউন্টারে ববির দুই শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা হয় পরিবহন শ্রমিকদের। এক পর্যায়ে একজন শ্রমিক দুই শিক্ষার্থীর একজনকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীরা। পরে বিআরটিসির ওই শ্রমিককে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনার জেরে মঙ্গলবার রাতে ববি শিক্ষার্থীদের মেসে গিয়ে হামলা চালায় পরিবহন শ্রমিকরা। এতে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ভোর থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা বিআরটিসি, কুয়াকাটা এক্সপ্রেস ও আরেকটি যাত্রীশূন্য বাসে আগুন দেয়। পরবর্তীতে, সহপাঠীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা করে, জড়িতদের দ্রুত গ্রেফতার ও এ ধরনের ঘটনা আর ঘটবে না মর্মে তিন দফা দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!