ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১
রাজশাহীতে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক
রাজশাহীতে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

রাজশাহী মহানগর ডিবির অভিযানে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। রোববার রাত বোয়ালিয়া থানার পঞ্চবটি পানির পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার রাজশাহী মহানগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শহররক্ষা বাঁধের নিচে একটি টিনসেট ঘরে জুয়া খেলার সময় আসামী খরবোনা নদীরধার এলাকার লুকু, ওমর আলী, সোহাগ, শাহীন হোসেন রিপন, লিটনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৫ প্যাকেট খোলা তাস ও নগদ ৫ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!