ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ১০ রুটে বাস চলাচল বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২১
ঝালকাঠিতে ১০ রুটে বাস চলাচল বন্ধ
ঝালকাঠি বাসস্ট্যান্ড

পিরোজপুরে বিআরটিসি বাসের শ্রমিকদের সঙ্গে বরিশাল রূপাতলী বাসের শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এরই জেরে ঝালকাঠি থেকে ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ঝালকাঠির অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিকর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, শনিবার সকালে পিরোজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে দুই দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রূপাতলীর বাস শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশালের শ্রমিকদের ওপর হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে এলেও বরিশালের শ্রমিকরা ন্যায্য বিচার পাননি। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডেকেছে।

ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও খুলনার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রীরা পড়েছেন বিপাকে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!