[ দেশজুড়ে ]
গাঁজা কিনে দিতেন বড় ভাই, বিক্রি করতেন ছোট ভাই
ফাইল ছবি
দুই ভাইয়ের মধ্যে একজন পেশায় মাছ বিক্রেতা ও অন্যজন রিকশাচালক। এর আড়ালে দুই ভাইয়ের আছে আরেক পেশা। তারা গোপনে গাঁজা বেচাকেনা করে আসছিলেন।
বড় ভাই গাঁজা কিনে আনতেন আর ছোট ভাই তা মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার চৌমুহনী কর্ণফুলী মার্কেট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন, ওই এলাকার মো. হানিফ ও তার ছোট ভাই মো. হালিম।
.png)
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। দিনে তাদের একজন মাছ বিক্রি করেন, অন্যজন রিকশা চালান। সন্ধ্যার পর বড় ভাই গাঁজা কিনে এনে কর্ণফুলী বাজারের ডাস্টবিনের আবর্জনার ভেতর লুকিয়ে রাখেন। ছোট ভাই সেখান থেকে গাঁজা নিয়ে মাদকসেবীদের কাছে বিক্রি করেন।
তিনি বলেন, তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!