ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৭ ফেব্রুয়ারি থেকে জামালপুরে করোনার টিকা প্রদান শুরু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২১
৭ ফেব্রুয়ারি থেকে জামালপুরে করোনার টিকা প্রদান শুরু
জামালপুর সদর হাসপাতাল

আগামীকাল ৭ ফেব্রুয়ারি জামালপুর জেলায় করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। জামালপুর সদর হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল ও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এই কার্যক্রম শুরু হবে।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস জানান, রোববার সকালে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

গত ২৯ জানুয়ারি প্রথম ধাপে ৭২ হাজার ডোজ টিকা জামালপুরে পৌঁছেছে। এসব টিকা সংরক্ষণের জন্য ইপিআই সংরক্ষণাগারে রাখা হয়েছে। টিকা কার্যক্রমে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শেষ হয়েছে। স্বাস্থ্য বিভাগের ৯৭টি টিম টিকা প্রদান কার্যক্রমে অংশ নেবে। প্রতিটি টিমে ২ জন স্বাস্থ্যকর্মী ও ৪ জন স্বেচ্ছাসেবক থাকবেন। জামালপুরে চলতি ফেব্রুয়ারি মাসে ৩৬ হাজার ডোজ ও আগামী মার্চ মাসে বাকি ৩৬ হাজার ডোজ টিকা দেয়া হবে বলে জানান সিভিল সার্জন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!