[ দেশজুড়ে ]
নিখোঁজের একদিন পর ‘পরকীয়া’ প্রেমিকার ঘরে মিলল মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের চন্দনাইশে ‘পরকীয়া’ প্রেমিকার ঘর থেকে জাহিদুল হক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার ধোপাছড়ি ইউপির ক্যাম্পপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাহিদুল হক ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মমতাজ বেগম জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার আবদুস সালামের স্ত্রী চার সন্তানের জননী দিলুয়ারা বেগমের সঙ্গে পরকীয়া প্রেম চলছিল জাহিদুলের।
বৃহস্পতিবার জাহিদুল ঘর থেকে বেরিয়ে আর না ফেরায় পরদিন শুক্রবার সন্দেহবশত দিলুয়ারার ঘরে হাজির হন তার বোন নাছিমা বেগম। সেখানে ঘরের বারান্দায় জাহিদুলের মরদেহ দেখতে পান তিনি।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মজনু মিয়া বলেন, খবর পেয়ে জাহিদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। অভিযুক্ত দিলুয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!