[ দেশজুড়ে ]
মডেলিংয়ের কথা বলে তরুণীকে আটকে রেখে ধর্ষণ, গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম, তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও সাহাবুল।
গাজীপুরের কাশিমপুরে এক তরুণীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম, তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও সাহাবুল।
কাশেমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, ৩১ জানুয়ারি রাতে ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা তরুণীকে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় ডেকে নেয়। পরে তার বাসার একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে অভিযুক্তরা। এ ঘটনায় মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই নারী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাতেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!