ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পূরণ হলো না সৌদি আরব যাওয়ার স্বপ্ন, তরুণের আত্মহত্যা

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২১
পূরণ হলো না সৌদি আরব যাওয়ার স্বপ্ন, তরুণের আত্মহত্যা
নিহত রবিন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৌদি আরব যাওয়ার টাকা জোগাড় করতে না পেরে ফাঁস দিয়ে রবিন নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। রোববার সন্ধ্যায় ওই উপজেলার উত্তর চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিন ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

জানা গেছে, রবিন সৌদি আরব যাওয়ার ভিসার জন্য রাব্বানী নামে একজনকে দুই লাখ ৭০ হাজার টাকা দেয়ার মৌখিক চুক্তি করেন। রোববার এক লাখ টাকা জামা দেয়ার কথা ছিল। অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারেনি তার পরিবার। এমন অবস্থায় দুপুরের পর থেকে রবিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় নিজ ঘরে রবিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ওই তরুণকে অচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!