ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

একাধিক বিয়ে, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন ক্ষিপ্ত স্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ২৭ জানুয়ারি ২০২১
একাধিক বিয়ে, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন ক্ষিপ্ত স্ত্রী
ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে  সাদ্দাম হোসেন নামে এক যুবকের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। সাদ্দাম হোসেন কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি কোম্পানিতে চাকরি করেন। গত রোববার সকালে নান্দাইল পৌরসভার কাকচর মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রায় এক বছর ধরে পৌরসভার কাকচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন সাদ্দাম হোসেনের স্ত্রী। ঢাকায় চাকরি করার সুবাদে কয়েকমাস পর পর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন সাদ্দাম হোসেন।

এরই মাঝে মধ্যে প্রায় তিন মাস পার হলেও সাদ্দাম হোসেন তার কাছে না আসায় খোঁজ খবর নিয়ে জানতে পারেন, স্বামী সাদ্দাম হোসেন গাজীপুর ও শ্রীপুরে দুই নারীর সঙ্গে বসবাস করছেন। তা ছাড়া স্বামীর নিজের এলাকা ভৈরবে রয়েছেন আরো দুই স্ত্রী।

এমতাবস্থায় গত চারদিন আগে সাদ্দাম হোসেন তার কাছে আসেন। আসার পর দুই দিন পার হলেও কিছু বলেননি তিনি। গত রোববার সকালে বসতঘরে শুয়ে দরজা বন্ধ করে দেন স্ত্রী। এ সময় কেন এতগুলো বিয়ে করেছেন জানতে চাইলে সাদ্দাম হোসেন বিয়ে করার বিষয় অস্বীকার করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন স্ত্রী। তখন লজ্জায় চিৎকার না দিলেও নিজেকে রক্ষা করতে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

নাম প্রকাশ না করার শর্তে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, গত রোববার ওই যুবক চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। পরে চিকিৎসকরা বিশেষ অঙ্গে সাতটি সেলাই দিয়ে ভর্তি হতে বলেন। কিন্তু, তিনি ভর্তি না হয়ে চলে যান। এর পরে কি হয়েছে বিষয়টি তাদের জানা নেই বলেও জানান চিকিৎসক।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনা সাংবাদিকদের কাছে আজই শুনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!